← Back to BlogTraditional QA Role is shrinking but AI Is Opening a New Door for the QA Engineers

Traditional QA Role is shrinking but AI Is Opening a New Door for the QA Engineers

Salman Rahman · May 21, 2026


Globally QA hiring ইতোমধ্যেই অনেক shrink করেছে। Fresher QA hiring প্রায় 65–70% পর্যন্ত কমে গেছে। Existing job-এ থাকা অনেক QA Engineer layoff-এর ভয়েও আছেন।

কিন্তু আপনি জানেন কি?

AI-এর কারণে QA role expand করার জন্য এখন বিশাল একটা opportunity তৈরি হয়েছে।

এতদিন QA Engineers অনেক ক্ষেত্রেই নিজেদের role properly expand করার সুযোগ পাননি, অথচ এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। যেমন:

  • System Architecture knowledge
  • Product Scalability understanding
  • Performance bottleneck analysis
  • Production reliability thinking
  • Observability mindset
  • Business and product risk analysis

Developer রাই সাধারণত system architecture level-এ বেশি কাজ করে এসেছে। Industry-ও QA Engineers দের বড় পরিসরে system-level contribution করার সুযোগ খুব বেশি দেয়নি।

কিন্তু এখন সময় বদলেছে।

এখন QA Engineers-দের সামনে সুযোগ এসেছে নিজেদের শুধু tester হিসেবে না, বরং product-aware engineering contributor হিসেবে প্রমাণ করার।

Next-Level QA Engineer কীভাবে ভাববেন?

একজন next-level QA Engineer শুধু issue identify করে থেমে থাকবেন না। তিনি issue-এর পেছনের system-level reason বোঝার চেষ্টা করবেন।

তিনি শুধু বলবেন না, “এই feature কাজ করছে না।”

তিনি ভাববেন:

  • কেন কাজ করছে না?
  • কোথায় bottleneck তৈরি হচ্ছে?
  • এই issue কি frontend, backend, database, network, cloud, cache, queue, third-party service, নাকি architecture-level problem?
  • User বাড়লে system একইভাবে কাজ করবে কি?
  • Production-এ গেলে এই feature monitor করা যাবে কি?
  • Issue হলে root cause বের করার মতো log, metric, trace আছে কি?

এটাই traditional QA থেকে next-level QA mindset-এর পার্থক্য।

Example 1: Video Streaming System Bottleneck

ধরুন, একটি video streaming platform-এ user video play করছে।

Traditional QA হয়তো check করতেন:

Video play হচ্ছে কি না Pause, resume, seek কাজ করছে কি না Different browser/device-এ video চলছে কি না Internet slow হলে buffering হচ্ছে কি না।

কিন্তু Next-Level QA Engineer আরও গভীরে ভাববেন:

  • Video কি application server থেকে directly serve হচ্ছে?
  • Large video file serve করতে গিয়ে server bandwidth pressure তৈরি হচ্ছে কি?
  • CDN ব্যবহার করা হচ্ছে কি?
  • Adaptive bitrate streaming আছে কি?
  • একই video একসাথে হাজার user দেখলে server handle করতে পারবে কি?
  • Video loading delay frontend issue, backend issue, network issue, নাকি storage/CDN issue?
  • Thumbnail, metadata এবং video file আলাদা optimized way-তে serve হচ্ছে কি?

তার approach হতে পারে:

“Video play হচ্ছে, কিন্তু ১০০ concurrent user load দিলে buffering বাড়ছে। Network analysis-এ দেখা যাচ্ছে video file directly origin server থেকে serve হচ্ছে, CDN cache hit হচ্ছে না। Long-term scalability-এর জন্য video files object storage-এ রাখা, CDN enable করা এবং adaptive bitrate streaming implement করা দরকার।”

এখানে QA শুধু bug reporter না। QA system bottleneck identify করছে, scalability risk explain করছে এবং solution direction দিচ্ছে।

কিছু ক্ষেত্রে Next-Level QA Engineer নিজেও CDN cache configuration verify করতে পারেন, performance test script লিখতে পারেন, API response profiling করতে পারেন, এমনকি frontend video loading optimization বা basic bug fix-এ contribute করতে পারেন।

Example 2: Fintech / MFS Transaction Bottleneck

ধরুন, একটি Fintech বা MFS system-এ user send money, cashout, payment বা bank transfer করছে।

Traditional QA হয়তো check করতেন:

Transaction successful হচ্ছে কি না, Balance ঠিকভাবে deduct/update হচ্ছে কি না, Invalid amount reject হচ্ছে কি না, Transaction history show করছে কি না, SMS বা notification যাচ্ছে কি না।

কিন্তু Product-aware QA Engineer আরও ভাববেন:

  • একই user একসাথে multiple transaction করলে race condition হচ্ছে কি?
  • Duplicate request গেলে double debit হওয়ার risk আছে কি?
  • Transaction API idempotent কি?
  • Database lock বা deadlock তৈরি হচ্ছে কি?
  • High traffic-এর সময় balance update delay হচ্ছে কি?
  • Payment success হলেও notification fail করলে transaction state কী থাকবে?
  • Rollback mechanism ঠিক আছে কি?
  • Transaction audit log আছে কি?
  • Fraud detection বা suspicious pattern tracking আছে কি?

তার approach হতে পারে:

“Send Money API functionalভাবে pass করছে, কিন্তু একই transaction request দ্রুত multiple time hit করলে duplicate debit হওয়ার risk আছে। এই flow-তে idempotency key, transaction locking এবং proper status transition দরকার। Balance update, transaction history এবং audit log একই business transaction boundary-এর মধ্যে properly handle করা উচিত।”

এটাই Next-Level QA mindset.

এখানে QA শুধু বলছেন না, “Transaction bug আছে।” বরং তিনি explain করছেন কেন bug তৈরি হচ্ছে, কোন system-level gap আছে, কী ধরনের engineering solution দরকার।

কিছু ক্ষেত্রে QA Engineer নিজেই API-level automated test লিখে duplicate transaction reproduce করতে পারেন, database state verify করতে পারেন, transaction log analyze করতে পারেন, বা idempotency validation logic implementation-এ contribute করতে পারেন।

Example 3: IoT System Bottleneck

ধরুন, একটি IoT system এ হাজার হাজার device sensor data পাঠাচ্ছে।

Traditional QA হয়তো check করতেন:

Device data receive হচ্ছে কি না, Dashboard-এ sensor value show করছে কি ন্‌ Invalid data reject হচ্ছে কি না, Device online/offline status update হচ্ছে কি না।

কিন্তু Next-Level QA Engineer আরও ভাববেন:

  • Device যদি একসাথে bulk data পাঠায়, backend handle করতে পারবে কি?
  • Data কি direct API request দিয়ে database-এ insert হচ্ছে?
  • Message queue ব্যবহার করা হচ্ছে কি?
  • Device offline হলে data retry বা sync mechanism আছে কি?
  • Duplicate sensor event handle হচ্ছে কি?
  • Late-arriving data কীভাবে process হচ্ছে?
  • Real-time dashboard কি polling করছে, নাকি WebSocket/MQTT ব্যবহার করছে?
  • Sensor data storage কি time-series pattern অনুযায়ী optimized?
  • Alert delay হলে business impact কী?

তার approach হতে পারে:

“Sensor data receive হচ্ছে, কিন্তু ৫০০ device একসাথে data পাঠালে API response slow হয়ে যাচ্ছে এবং কিছু data drop হচ্ছে। Direct database insert-এর কারণে bottleneck তৈরি হতে পারে। এখানে message queue, batch processing এবং retry mechanism দরকার। Real-time monitoring-এর জন্য WebSocket/MQTT-based update flow consider করা যেতে পারে।”

এখানে QA শুধু “data missing” issue raise করছেন না। QA system design flaw ধরছেন।

কিছু ক্ষেত্রে Next-Level QA Engineer MQTT message simulate করতে পারেন, load test করতে পারেন, failed event retry verify করতে পারেন, log থেকে dropped message identify করতে পারেন, এমনকি dashboard update logic বা backend validation bug fix করতেও পারেন।

Example 4: E-Commerce System Bottleneck

ধরুন, একটি e-commerce platform-এ user product search করছে, cart-এ add করছে এবং checkout করছে।

Traditional QA হয়তো check করতেন:

Product search result দেখাচ্ছে কি না, Cart-এ product add হচ্ছে কি না, Quantity update হচ্ছে কি না, Checkout successful হচ্ছে কি না, Order confirmation email যাচ্ছে কি না।

কিন্তু Product-aware QA Engineer আরও ভাববেন:

  • Product search slow হলে কারণ কী? Database query slow? Indexing নেই? Search service দরকার?
  • Cart data কোথায় store হচ্ছে? Session, database, নাকি Redis?
  • High traffic campaign চললে cart service handle করতে পারবে কি?
  • Stock quantity race condition হচ্ছে কি?
  • একই product একসাথে অনেক user কিনলে overselling হবে কি?
  • Payment success কিন্তু order creation fail হলে কী হবে?
  • Order placed হওয়ার পর inventory, invoice, email, notification সব কি একই request এর মধ্যে হচ্ছে?
  • Checkout flow কি background job বা message queue দিয়ে split করা উচিত?
  • Cache stale হলে wrong product price দেখাতে পারে কি?

তার approach হতে পারে:

“Checkout functionalভাবে কাজ করছে, কিন্তু flash sale scenario-তে stock overselling হওয়ার risk আছে। একই product একসাথে multiple user checkout করলে inventory update atomic হচ্ছে কি না verify করা দরকার। Order creation, payment confirmation, inventory deduction এবং notification flow-এর মধ্যে proper transaction boundary, locking এবং retry mechanism দরকার।”

আরেকটি observation হতে পারে:

“Product search response ৩–৪ seconds নিচ্ছে। Query pattern দেখে মনে হচ্ছে product name/category/filter field-এ proper indexing নেই অথবা dedicated search service দরকার হতে পারে। High traffic-এর জন্য Redis cache বা Elasticsearch/OpenSearch consider করা যেতে পারে।”

এখানে QA শুধু UI flow test করছেন না। QA business risk, scalability risk, data consistency risk এবং production risk ধরছেন।

কিছু ক্ষেত্রে Next-Level QA Engineer নিজেই API automation, database verification, load test, query profiling, cache validation, বা minor backend/frontend bug fix-এ contribute করতে পারেন।

এখন QA Engineer-দের ভূমিকা কোথায় যাচ্ছে?

আগের দিনে QA Engineer মানেই অনেক জায়গায় বোঝানো হতো:

  • Requirement পড়বে
  • Test case লিখবে
  • UI test করবে
  • Bug report করবে
  • Regression করবে
  • Release sign-off করবে।

এই কাজগুলো এখনো দরকার, কিন্তু শুধু এগুলো দিয়ে future-proof হওয়া কঠিন।

কারণ AI এখন test case generate করতে পারে, automation script লিখতে পারে, bug report polish করতে পারে, API test scenario suggest করতে পারে, code explain করতে পারে, log summarize করতে পারে।

তাই QA Engineer-দের value এখন shift করছে execution থেকে engineering judgement এ।

Future QA Engineer-কে বুঝতে হবে:

  • System কীভাবে কাজ করে
  • Feature scale করলে কোথায় fail করতে পারে
  • Database query slow হলে কীভাবে identify করতে হয়
  • API latency কোথা থেকে আসছে
  • Cloud deployment flow কীভাবে কাজ করে
  • Monitoring, logging, alerting কেন দরকার
  • Security এবং performance risk কীভাবে আগে থেকে ধরতে হয়
  • AI ব্যবহার করে কীভাবে faster analysis করতে হয়
  • Bug fix বা small feature implementation এ কীভাবে contribute করতে হয়

এটাই হচ্ছে next-level QA evolution.

.

Lean Engineering Team-এর বাস্তবতা

আরেকটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে।

Upcoming project গুলোতে team size আরও minimize করা হবে। ভবিষ্যতের engineering team হবে lean engineering team যেখানে শুধু তাদেরই বেশি value দেওয়া হবে, যারা system design বুঝবে, development করতে পারবে, testing ownership নিতে পারবে, system optimization বুঝবে এবং basic DevOps/cloud management handle করতে পারবে।

শুধু task execute করলেই হবে না। Performance gap থাকলে খুব দ্রুতই আপনি team থেকে ছিটকে পড়তে পারেন।

Developer রা এই race-এ অনেক আগে থেকেই এগিয়ে আছে, কারণ তারা গড়তে জানে। তারা feature build করে, system design decision নেয়, production issue debug করে, optimization করে।

কিন্তু QA Engineers-দের জন্য এখনো সুযোগ শেষ হয়ে যায়নি।

আপনি যদি এখন গড়তে শেখেন, system বুঝতে শেখেন, cloud ও deployment flow বুঝতে শেখেন, তাহলে আপনিও lean engineering team-এর একজন important member হতে পারেন।

এখন focus করুন মাত্র ৩টি core area-তে:

  • Development
  • System Architecture & Design
  • Cloud Management

এই ৩টি skill-এর সাথে আপনার existing testing mindset combine করতে পারলে, আপনি শুধু QA Engineer হয়ে থাকবেন না।

আপনি একজন successful Product Engineer হওয়ার পথে এগিয়ে যাবেন।

Final Thought

যে QA Engineers AI adopt করতে পারবেন না, শুধু traditional QA responsibility-র মধ্যে সীমাবদ্ধ থাকবেন, তাদের career risk অনেক বেশি।

কিন্তু যারা AI, system thinking, product scalability, API understanding, database knowledge, cloud, performance, security, observability এবং production debugging mindset develop করতে পারবেন তাদের সামনে বিশাল opportunity আছে।

Next-level QA Engineers-দের সময় এখনই।

নিজেকে শুধু QA হিসেবে না, বরং Product-aware Engineer হিসেবে তৈরি করার সময় এসেছে।

AI কে দোষ দিয়ে বা competitor হিসেবে না দেখে, বরং নিজেকে upgrade করুন।

AI কে ধন্যবাদ দিন, কারণ AI-এর কারণেই QA Engineers এখন নিজেদের real potential মেলে ধরার সুযোগ পাচ্ছেন।

আরেকটা বিষয় মাথায় রাখবেন:

যে গড়তে পারে, সে ভাঙতেও পারে। কিন্তু যে শুধু ভাঙতে পারে, সে সবসময় গড়তে পারে না।

Real Product Engineer হতে হলে আপনাকে গড়তে এবং ভাঙতে দুটোই জানতে হবে।

তা না হলে আপনি শুধু দর্শক হিসেবে খেলা দেখেই যাবেন, আর খেলোয়াড় হয়ে থাকবে developer-রাই।