← Back to BlogPrompt Engineering vs Context Engineering: The Real Game Changer for QA Engineers

Prompt Engineering vs Context Engineering: The Real Game Changer for QA Engineers

Salman Rahman · May 22, 2026


বর্তমান সময়ে AI নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা জেঁকে বসেছে। অনেকেই মনে করেন একটু সুন্দর করে গুছিয়ে একটা prompt দিলেই কেল্লাফতে।

কিন্তু যারা Quality Assurance Engineering বা Automation নিয়ে সিরিয়াসলি কাজ করছেন, তারা জানেন, শুধু instruction দিয়ে “ডাল-ভাত” উত্তর পাওয়া যায়, কিন্তু real-life bug solve করা যায় না।

আসল গেমটা আসলে Prompt Engineering-এ না, বরং Context Engineering-এ।

আর আপনি যদি একজন QA বা SDET হিসেবে career-এ next level-এ যেতে চান, এই পার্থক্যটা বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

🧠 Prompt Engineering আসলে কী?

Prompt engineering is the art and science of designing, refining, and optimizing inputs to guide generative AI models.

সহজভাবে বললে, Prompt Engineering = AI-কে বলা কী করতে হবে।

❌ সাধারণ Prompt:

“Explain this error <Error log copy paste>”

❌ একটু উন্নত Prompt:

“You are a senior SDET. Find out the root cause from this error. <Error log copy paste>”

শুনতে ভালো লাগছে, কিন্তু সমস্যা কোথায়?

আপনি AI কে role দিচ্ছেন, কিন্তু তাকে real-world context দিচ্ছেন না।

ফলে AI কী করে?

তার training data থেকে guess করে একটি generic answer দেয়। এবং তখনই ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আর QA-তে “guess” করার কোনো সুযোগ নেই।

🔎 Prompt Engineering Approach (with stack trace)

“Analyze this error with stack trace”

Error: User not found
    at getUser (/service/userService.js:45:13)
    at processRequest (/controller/userController.js:22:5)

এখানে আমরা পুরো stack trace copy-paste করছি, তাই AI সাধারণত ভালো analysis দেয়:

  • function getUser থেকে error আসছে
  • user fetch করতে গিয়ে fail করছে
  • সম্ভবত DB query বা validation issue

অর্থাৎ output অনেক সময় near to correct হয়।

কিন্তু সমস্যা এখনো আছে:

  • DB-তে আসলে user আছে কিনা জানা নেই
  • user status (active/inactive) জানা নেই
  • recent code change (filter, condition) জানা নেই
  • requirement কী ছিল সেটাও জানা নেই

তাই AI stack trace বুঝতে পারে, কিন্তু full system behavior বুঝতে পারে না।

Result: Code-level guess, but not guaranteed root cause

🧩 Context Engineering Approach

এবার AI-কে দিচ্ছেন real context — manual না, automated way-এ।

System (agent) নিজে নিজেই collect করছে:

  • API Endpoint: GET /user/555
  • Response: 404 "User not found"
  • DB Context (via MCP server): → SELECT * FROM users WHERE id = 555 → Result: user exists, কিন্তু status = inactive
  • Code Context (Vector DB / RAG): → recent commit-এ filter add করা হয়েছে → only active users return
  • Jira Requirement (via MCP): → সব user visible হওয়ার কথা

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো:

আপনি manually DB context দিচ্ছেন না। MCP server automatically real-time data এনে AI-কে দিচ্ছে।

🎯 Output

AI তখন বলবে:

“DB-তে user আছে, কিন্তু MCP server থেকে পাওয়া data অনুযায়ী তার status = inactive। Recent code change-এ active filter বসানো হয়েছে। Jira requirement অনুযায়ী inactive user ও return হওয়ার কথা। তাই code logic এবং requirement-এর মধ্যে conflict হচ্ছে।”

এটাই real Root Cause Analysis (RCA)।

এখানে decision নেওয়া হচ্ছে Data + Code + Requirement — সব মিলিয়ে।

এটাই QA level intelligence।

⚖️ আসল পার্থক্য

  • Prompt Engineering instruction দেয়। Context Engineering environment দেয়।
  • Prompt → guess-based output Context → data-driven output
  • Prompt → AI chatbot Context → AI acting like an engineer

🤖 Testing Process Automation with AI

এখন প্রশ্ন হলো—

আপনি কি প্রতিবার manually:

  • log copy করবেন?
  • DB check করবেন?
  • code খুঁজবেন?
  • Jira খুলবেন?

এটা বাস্তবসম্মত না।

⚙️ Level 1: Prompt Automation

আপনি template বানালেন:

Role: Senior SDET Task: Root cause analysis Input: {log}

এটা ভালো, কিন্তু এখনও incomplete।

🚀 Level 2: Context Automation

এখানেই SDET mindset কাজ করে।

System automatically collect করবে:

  • Logs → from system (ELK / Datadog)
  • Endpoint → from log parsing
  • Code → from codebase (Vector DB / RAG)
  • DB Data → via MCP / direct query
  • Jira → requirement context

🔄 Full Flow (Autonomous QA Agent)

Flow হবে এরকম:

Log generate হলো → System endpoint detect করলো → Relevant code খুঁজলো → DB snapshot নিল → Jira requirement নিল → সব একসাথে LLM-কে দিল → LLM দিল root cause + fix

এটা কোনো chatting না। এটা AI working as a QA Engineer।

🧪 QA Use Cases

Context Engineering ব্যবহার করে আপনি করতে পারবেন:

  • Bug Root Cause Analysis
  • Test Case Generation (based on real requirement)
  • API Validation with real data
  • Regression Impact Analysis
  • Security testing hints

💡 Final Insight

Prompt Engineering makes AI smarter. Context Engineering makes AI reliable।

আজ যদি আপনি শুধু prompt শিখেন, আপনি একজন user। কিন্তু যদি context pipeline design করতে পারেন, আপনি একজন AI-powered Smart QA Engineer।